স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, ‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার, সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ তিনি আরো বলেন , আপনি কার জন্য সংস্কার করবেন? জনগণের জন্যই তো। সংস্কারে যদি জনগণের আগ্রহই না থাকে, কার জন্য সংস্কার করবেন, সেই সংস্কার হবে কতিপয় মানুষের জন্য। জনগণের জন্য নয়। জনগণের সম্মতি হয় নির্বাচনের মাধ্যমে। আজ (৮ জানুয়ারি, বুধবার) বেলা ৩.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে ‘‘রাষ্ট্র কাঠামো সংস্কারে শ্রমিক কর্মচারীদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা হালাল উপার্জন করবো। যা দিয়ে আমাদের সংসার চলে। আমার সন্তান যেন বিনা চিকিৎসায় না মারা যায়। শিক্ষার সু ব্যবস্থা থাকে। আমি মারা গেলে আমার পরিবার যেন নিঃস্ব না হয়ে যায়। এটা দেশের আইনের অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশে শ্রমিক আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার (সাবেক এমপি), বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়বাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর আহবায়ক, কাজী শাহ আলম রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বরেণ্য নেতৃবৃন্দসহ এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হক। সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর (উত্তর) আহবায়ক কমিটির সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ৫৩৪)-এর সভাপতি এম.এ. বারী। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments