অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে অটোরিকশা চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। এ মামলার আরেক আসামি আশিক শেখ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডের আলামত গোপন করতে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, সাগর মোল্লা ও আশিক শেখকে আসামি করা হয়।
তদন্ত শেষে একই বছরের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, এ রায়ের মাধ্যমে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে এ ধরনের রায় সমাজে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এমন অপরাধ সংঘটন নিরুৎসাহিত করবে।
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রবিউল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহম্মদি খান (৩৯) বরিশালে হামলার শিকার হয়েছেন। নগরীর সদর রোডের পৈত্রিক বাড়িতে বসে তার ওপর হামলা চা ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগের বিশেষ অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্র ...
সব মন্তব্য
No Comments