রাজশাহী অফিস: রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদের আগলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী রেজাউলও তার সহকারী হাফিজুরকে বেলপুকুর থানা পুলিশ গ্রেফতারের পর মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মাদক ব্যবসায়ীকে মাদক সেবনকারী সন্ধেহ প্রমানিত না হওয়ার অযুহাত দেখিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয়ায় এ নিয়ে এলাকায় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ছেড়ে দেয়া গ্রেফতার ক্রিত রেজাউল দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের শাহাবাজপুর গ্রামের নিজামের ছেলে, তার সহকারী চক-কাপাশিয়া হাফিজুর
স্থানীয় সূত্রে জানা গেছে, গত-৭এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আগলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী রেজাউলও তার সহকারী হাফিজুর কে গ্রেফতার করে বেলপুকুর থানা পুলিশ থানার এরপর রেজাউলও তার সহকারী হাফিজুর কে ছাড়াতে আসেন দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাট মুচলেকা দেন এবং ওইদিন সন্ধ্যার পরে মোটা অঙ্কের টাকা নেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এরপর থেকেই উদ্ধার গাজার বিষয়টি গোপন করেন এবং রেজাউলও তার সহকারী হাফিজুরকে কৌশলে ছেড়ে দেন।
এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বেলপুকুর থানার আওতাধীন আগলা এলাকা থেকে সন্দেহভাজন ভাবে রেজাউল ও হাফিজুর নামে দুই জনকে গ্রেফতার করা হয় এরপরে তারা মাদকাসক্ত কি না এই বিষয় টি নিশ্চিত হওয়ার জন্য তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয় এরপর সন্দেহ ভাজন অভিযুক্তদের সেখানে ডোপটেস্ট করানো হয় কিন্তু তারা কোনো ধরনের মাদকের সাথে জরুিত নয় এই মর্মে প্রমাণ পাওয়া যায় এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকাসক্ত নিশ্চিত করনে কোনো ব্যবস্থা নেই।
এব্যাপরে অভিযুক্ত রেজাউল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। এছাড়াও তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডোপটেস্ট বিষয়টি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের বিষয়টিও তিনি অস্বীকার করেন।
দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাটের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বেলপুকুর থানাধীন গত-৭এপ্রিল আনুমানিক ৩টার সময় মাদকাসক্ত এই সন্দেহ মাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকার শাহবাজপুর গ্রামের নিজামের ছেলে রেজাউলও তার সহকারী হাফিজুর গ্রেফতার করে এরপর পুলিশ ডোপটেস্টের কথা বলে তারা কোথায় ডোপটেস্ট করেছে আমি বিষয় টি অবগত নয় এরপর বেলপুকুর থানা পুলিশ মুচলেকা নিয়ে রেজাউল ও তার সহকারী হাফিজুর কে ছেড়ে দেয়।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments