কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালের অর্থায়নে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি'র উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। টিয়াখালী ইউনিয়ন সিপিপি’র টিমলিডার এস এম মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র সহকারি পরিচালক মোহাম্মদ আছাদ উজ্জামান খান, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।
এ কর্মশালায় মোট ৫০ জন নারী,পুরুষ সেচ্ছাসেবককর্মী অংশগ্রহন করেন। তাদের দূর্যোগ ও দূর্যোগ পরবর্তীকালীন করনিয় বিষয় নিয়ে ধারনা দেয়া হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী।
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্মারক যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ স্থান (মুজিবনগর) পরিদর্শনের অভিজ্ঞতা ত ...
ডেস্ক রিপোর্ট: ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীর ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে ফের নতুন সিদ্ধান্তের উদ্যোগ নেওয়া হয়েছে। সমালোচনার পর আগের প্রস্তাব সংশোধন করে নত ...
ডেস্ক রিপোর্ট: ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভোর ৬টা ২৯ ম ...
সব মন্তব্য
No Comments