ডেস্ক রিপোর্ট: ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার (২৫ এপ্রিল) রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্রায়ানস্কের ট্রান্সনেফ্ট-ব্রায়ানস্ক-দ্রুজবা জ্বালানি ডিপোতে আগুন জ্বলার এ খবর জানানো হয়েছে। মস্কোর সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এদিকে রুশ আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৫২ লাখ মানুষ। এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানায়, চলমান যুদ্ধে ইউক্রেন থেকে পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি মাসে পালিয়েছে ১১ লাখের বেশি। তাছাড়া শুধু মার্চেই পালিয়েছে ৩৪ লাখ।
এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার (২৪ এপ্রিল) মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments