স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় বন্যা ও টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর ক্ষমতা পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সঙ্গে একই দিনে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই বিশেষ বিবেচনায় বন্যাদুর্গত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এর আগে কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে ৯৮৭ জন পরীক্ষার্থীকে নৌকায় করে কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের পূর্ণ সময় দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন গার্লস হাই স্কুল কেন্দ্রে নিচতলায় পানি ওঠায় পরীক্ষা প্রথম ও দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, হালিশহরসহ নিচু এলাকায় যানবাহন সংকটে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়ে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের মতামত নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
সিলেট অফিস: জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে (জেসিইএসসি) চালু হলো ব্রিটিশ কাউন্সিলের 'প্রাইমারি ইংলিশ টেস্ট' ও 'সেকেন্ডারি ইংলিশ টেস্ট'। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অফিশিয়াল 'আইইএলটিএস র ...
ডেস্ক রিপোর্ট: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গ ...
স্টাফ রিপোর্টার: ভারী বর্ষণ, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত ...
স্টাফ রিপোর্টার: বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। মঙ্গলবার ১ ...
সব মন্তব্য
No Comments