২২ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে

প্রকাশ : 19 May 2024
২২ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ,খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সীলফামারি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় (৩০-৪০) কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪%
আগামীকাল সন্ধ্যা ০৬ টা ৩৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে । আগামীকাল ভোর ০৫ টা ১৪ মিনিটে ঢাকায় সূর্যোদয় হবে ।

বর্ধিত ৫দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে ২২ মের দিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তিতে এটি ঘণিভূত হতে পারে।

সম্পর্কিত খবর

;