সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় জমির জন্য মা'কে গলা টিকে হত্যার অভিযোগ স্বতিনের ছেলেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ভোর সাড়ে ছয়টার দিকে।
জানা যায়, নিহত মজিয়া খাতুন (৬০) জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।
নিহতের আপন ছেলে হেলালের অভিযোগ তার নানার নিকট থেকে ৩২ শতাংশ জমি পেয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে তার সৎ ভাই আলাল, দুলাল ও তাদের লোকজন মায়ের ওই জমিতে ঘর উঠায়। খবর পেয়ে ভোর ৬ টার দিকে ঘটনাস্থলে যায় মজিয়া খাতুন। এ সময় আলাল,দুলাল ও তাদের লোকজন মজিয়া খাতুনকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে।
পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সারা জানান, হাসপাতালে পৌছার আগেই মারা গেছেন মজিয়া খাতুন।
পুলিশ ওই গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোস্তফা (৩০) নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে ।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments