ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী

প্রকাশ : 19 Nov 2026
ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ১৯ নভেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এই কর্মসূচির তালিকা প্রকাশ করে।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর শনিবার সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি হবে। একই দাবিতে ২৫ নভেম্বর বুধবার ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে, ২৬ নভেম্বর বৃহস্পতিবার জেলা সদরে এবং ৩০ নভেম্বর সোমবার দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।


এছাড়া ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা হবে। ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


কর্মসূচির মধ্যে আরও রয়েছে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা, ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র‍্যালি আয়োজন করা হবে।


পরে ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামাজিক কার্যক্রম হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।


উল্লেখিত কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষ ও দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।


সম্পর্কিত খবর

;