ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (আনারস) পুণঃরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব শেখ ইকবাল হোসেন (তালা) ও ফারজানা ফেরদৌস নিশা (কলস) নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ, এস, এম রোকনুজ্জামান খান জানান, উপজেলার মোট ৪৩ টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে উপজেলার ৫০ হাজার ৩’শ ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুসারে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন আনারস প্রতিক নিয়ে ২১ হাজার ৮’শ ২৮ ভোট পেয়ে পুণঃরায় নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি শেখ সাব্বির হোসেন রানা ঘোড়া প্রতিক নিয়ে ১৬ হাজার ৮৪ ভোট ও বিলকিছ আক্তার ধারা মটরসাইকেল প্রতিক নিয়ে ১২ হাজার ৪’শ ২০ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলহাজ্ব শেখ ইকবাল হোসেন তালা প্রতিক নিয়ে ২৩ হাজার ১’শ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি কে.এম জিয়া হাসান তুহিন উড়োজাহাজ প্রতিক নিয়ে ১৪ হাজার ৩৫ ভোট ও আবু তাহের রিপন মাইক প্রতিক নিয়ে ১২ হাজার ১’শ ৫ ভোট পান। অপরদিকে, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফারজানা ফেরদৌস নিশা কলস প্রতিক নিয়ে ২৪ হাজার ৬’শ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি রেক্সোনা আজম ফুটবল প্রতিক নিয়ে ২৩ হাজার ৮’শ ৬ ভোট পান। উলেøখ্য, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ফলাফল পুণঃ গণনার জন্য আবেদন প্রেরিত হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments