স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বতী সরকার যত বেশীদিন থাকবে তত বেশী সমস্যা তৈরী হবে। তিনি বলেন, অন্তর্বতী সরকার কোন নির্বাচিত সরকার নয়, তাদের কোন মেন্ডেট নেই।
সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফকরুল বলেন, সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী কোন রোড ম্যাপ না থাকায় বিএনপি কোন রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ।
তিনি বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে।সমস্যা বাড়বে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে , কোন প্রকার বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কর সম্ভাব নয় নয় বলেও মনে করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী , খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম, নাজমুল হক প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments