নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ট্রাক চাপায় শাহাদত হোসেন(৬০) নামের এক রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শাহাদত হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কৈগাতি চরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
জানা যায়, রোববার সকালে পাশ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার হাটে রসুন ক্রয় করতে আসেন রসুন ব্যবসায়ী শাহাদত হোসেন ও তার ছোট ভাই হাসেম আলী(৫৫)। শাহাদত হোসেন রসুন ক্রয় করে মুল্য পরিশোধের জন্য রাস্তার পশ্চিমপাড়ে পার হওয়ার সময় রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুল আল-রাজি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments