স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, একটার পর একটা দূর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকান্ডে কয়েল হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবার জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে। এই ব্যার্থতা ক্রমন্বয়ে চলছে। এবছরে আরো কয়েকটি দূর্ঘটনা ঘটেছে কিন্তু কি কারণে ঘটেছে এবং সরকার কি ব্যবস্থা নিয়েছে তা কেউ জানে না। এমন ঘটনা যেনো আর না ঘটে সেজন্য সরকারের কি করা উচিত ছিলো? কি করা হয়নি? তা কেউ জানে না। মনে হচ্ছে কারো জবাবদিহিতা নেই। যার যেভাবে ইচ্ছা সেভাবেই দেশ চালাচ্ছে। আমরা যেনো আল্লাহর ওয়াস্তে বেঁচে আছি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে একথা বলেন। এসময় ক্ষতিগ্রস্থ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেন তিনি।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং অধিদপ্তর আছে। সবারই আলাদাভাবে দায়-দায়িত্ব আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের প্রধান কাজ। তাই রিক্সাওয়ালা থেকে শ্রমিক ও মজুরও ট্যাক্স দিয়ে সরকারকে প্রতিপালন করছে। সাধারণ মানুষের ট্যাক্সে সরকার চলে কিন্তু তাদের সুখ-দুঃখ বোঝে না। দুর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় পরিনত না হয়। এছর মার্চে ৩টি এবং এপ্রিল ১টি দূর্ঘটনা, এছাড়া গ্রামে-গঞ্জে প্রতিনিয়িত অগ্নিদূর্ঘটনা ঘটছেই। আমরা দাবি জানাচ্ছি, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। বিনাসূদে বা স্বল্প সূদে ঋণ দিয়ে ক্ষতিগ্রস্থদের ব্যবসায় ফেরাতে হবে। অস্থায়ীভাবে একটি মার্কেট তৈরী করে দেয়া হোক, যাতে ঈদের আগে কিছু বেচাকেনা করতে পারে তারা। যাতে তারা কিছুটা হলেও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে এবং বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা সংসদে ব্যবসায়ীদের কষ্টের কথা তুলে ধরবো। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বার্থে আমরা সব সময় কাজ করবো।
বেলা ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ও সহযোগি সংগঠনের প্রতিকী অনশনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন। এসময় তিনি রমজান মাসে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার করতে আহবান জানান। জাতীয় সংসদে এমপিওভূক্ত শিক্ষকদের দাবিগুলো সংসদে উপাস্থপন করা হবে জিএম কাদের এর এমন আশ^াসে প্রতিকী অনশন প্রত্যাহার করেন শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, এমএ সুবহান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুল আলম লিপ্টন, নির্বাহী সদস্য আবু নাছের বাদল, মোটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সর ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আই ...
স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এককক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোন মাস্টারমাইন্ড আমরা মানি না। এই কৃতিত্ব ...
সব মন্তব্য
No Comments