ডেস্ক রিপোর্ট: বাংলাদেশবন বিভাগের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমির হোসেন চৌধুরী ওয়াইসিসি’র দুই শতাধীক তরুন গ্রাজুয়েটকে বন্যপ্রানী হত্যা বা ক্ষতি না করার জন্য শপথ করান। ইউএসএআইডি ও ইউএসফরেস্ট সার্ভিসের যৌথ পার্টনারশিপে পরিচালিত কম্পাস প্রকল্পের ইয়ুথ কনসারভেশন কোরের ৬ষ্ঠ কোহর্টের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই শপথ পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুনদের বন সংরক্ষণ ও প্রাণ প্রতিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “তরুনরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা আমার গুরুত্বপূর্ন কাজ। আমরা বনবিভাগের পক্ষ থেকে কম্পাস প্রকল্পকে অভিনন্দন জানাই।”
অনুষ্ঠানে ইউএসএআইডিএর ইকোনমিক গ্রথ ডিরেক্টর ড. মোহাম্মদ খান ওয়াইসিসি গ্রাজুয়েটসদের প্রশিক্ষণ সম্পন্ন করায় অভিনন্দন জানান। তিনি বলেন এটা ওয়াইসিসি ও ইউএসএআইডিএর জন্য একটি গর্বের মুহূর্ত। এই ২৩২ জন তরুন নেতৃত্ব এখন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মেণে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রেখেছেন ইউএসফরেস্ট সার্ভিস আন্তর্জাতিক কর্মসুচির সহকারি ডিরেক্টর জনাব জাস্টিন গ্রীন। তিনি কম্পাস প্রকল্পে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ওয়াইসিসি কর্মসূচীর স্থায়িত্বশীলতা বাড়াতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বন বিভাগের যুগ্ন প্রধান বন সংরক্ষক জনাব ড. মোঃ জগলুল হোসেন এবং বাংলাদেশ ন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট টিমের অধিনায় মো. মহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন বিভাগের চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক জানাব বিপুল কৃষ্ন দাস এবং পরিচালনা করেন ওয়াইসিসি স্পেশালিস্ট মোফাক খারুল তৌফিক। অতিথিদের বক্তব্য শেষে ওয়াইসিসি’র ৩৯ প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ সম্পন্ন করায় সনদ প্রদান করা হয়।
গ্রাজুয়েসন অনুষ্ঠানের পর ওয়াইসিসির স্থায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ সরকার ও প্রাইভেট সেক্টরকে সহযোগিতার হাত বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়। ইউএসএআইডি বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জনাব আশরাফুল আলম পরিচালিত আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার দক্ষিন জনাব মোঃ সরওয়ার আলম। আলোচনায় প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে সিনজেন্টার প্রতিনিধি এবং স্থানীয় হোটেল ব্যবসায়ি অংশগ্রহণ করেন। পরবর্তিতে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যম।
উল্লেখ্য, ওয়াইসিসি বাংলাদেশ ২০২০ সাল থেকে কক্সবাজার এবং বান্দরবানের তরুণ-তরুণীদের পরিবেশ, জলবায়ু এ জীবীকা উন্নয়নের প্রশিক্ষন প্রদান করে আসছে।ওয়াইসিসি স্থানীয় সংস্থা ইপসা, এটিআই কক্সবাজার, তাজিংডং, গ্রিণ সেভার্স ও সিপিজে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এর সহযোগিতায় ছয়টি কোহোর্টের ছয় মাসব্যাপি আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
সব মন্তব্য
No Comments