উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরের মাদার্শী গ্রামে নূপুর বেগম (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী, শ্বশুর, শ্বাশুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ৪ মার্চ শুক্তবার সকালে শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে সাহেব আলী হাওলাদারের বসত ঘরের দোতলায় আড়ার সাথে নুপুর বেগম এর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুপুর বেগম গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামে নজরুল ইসলামের মেয়ে। দেড় বছর পূর্বে সাহেব আলী হাওলাদারের ছেলে মিলন হাওলাদার(২০) এর সাথে প্রেমের সম্পর্কে বিবাহ হয়। নুপুরের চাচা ইকবাল হোসেন জানান, বিবাহের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় মেয়ে উপর নির্যাতন চালাতো শ্বশুর বাড়ীর পরিবার। আমাদের ধারনা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে তারা। মিলনের ভগ্নিপতি মো আনোয়ার হাওলাদার বলেন, প্রেমের বিয়ে ,শুরু থেকে দাম্পত্য কলহ ছিল,স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি । নিহতের শ্বশুর সাহেব আলী জানান ওই রাতে আমরা কেহই বাড়ীতে ছিলাম না, আমার ছেলে মিলন সেও অন্য খাটে ঘুমিয়ে ছিল। উজিরপুর মডেল থানার থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মেয়ের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments