স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভাবন ও স্থায়িত্ব’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
আজ মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএনবি’র কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ। অনুষ্ঠানে বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেচনিয়াক, জিএনবি’র পশ্চিম এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (ওয়ারো) পরিচালক ইয়ংসিক আন, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, ফুড ফর দ্য হাংরির কান্ট্রি ডিরেক্টর বুলী হাগিডক, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, জিএনবি’র সাবেক কান্ট্রি ডিরেক্টর ও স্টিয়ারিং কমিটির সদস্য কিয়ং ইউব লি প্রমূখ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত, উদ্বোধনী পর্ব, ৩০ বছরের পথচলা ও অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশু-যুব-নারীর কণ্ঠে পরিবর্তনের গল্প এবং অংশীদার দেশগুলোর শুভেচ্ছা ভিডিও প্রদর্শন করা হয়। ছিল কেক কাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, দীর্ঘ ৩০ বছরের পথচলায় গুড নেইবারস বাংলাদেশ অংশীদারিত্ব, উদ্ভাবন, কমিউনিটির আস্থা ও মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে সংস্থাটি কাজ করছে। নানা সংকটের মধ্যেও কার্যক্রম অব্যাহত রাখায় তিনি সংস্থাটির প্রশংসা করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভবিষ্যতে গুড নেইবারস বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যুবসমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি উল্লেখ করে মো. সেলিম ফকির বলেন, তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি। সেই কাজটি করছে গুড নেইবারস। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক বিরোধ থেকে দূরে রাখবে এবং ইতিবাচক ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে। সরকারের উন্নয়নমূল কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, শিক্ষা ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, জীবিকা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতা নিয়ে সমন্বিতভাবে কাজ করছে জিএনবি। শিশুদের জন্য নিরাপদ শিক্ষা ও সুরক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের নেতৃত্ব ও ডিজিটাল দক্ষতা উন্নয়নেও কাজ চলছে। দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি সহায়তার পাশাপাশি পূর্বাভাস, প্রস্তুতি ও অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে ইউনেসকো-হামদান পুরস্কার অর্জন করেছে জিএনবি। এ ছাড়া সংস্থাটির সমবায়ের সঙ্গে যুক্ত ২৬ জন নারী ‘জয়িতা’ পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে গুড নেইবারস। বর্তমানে প্রায় ৩৫০ জনের কর্মী নিয়ে বছরে প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলারের বাজেট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ১৪টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও দুটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে জিএনবি। এসব কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় ২১ হাজার শিশু, ৪৩ হাজার নারী এবং দুই হাজার তরুণ-তরুণী।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
সব মন্তব্য
No Comments