উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন , মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, বীরমুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা ,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, ইউসুফ হোসেন হাওলাদার, বেবী রানী দাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রাখাল চন্দ্র বিশ্বাস মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। সভা শেষে উজিরপুর মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-ক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
সব মন্তব্য
No Comments