মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড়সহ ৫ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর আদালতে শুনানি শেষে বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের জামিন মুঞ্জুর করেন।
আদালতের আসামী পক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, মামলার চার্জসীট পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে। একই সঙ্গে জামিনে থাকাকালে তাদের আচার আচরণ মনিটরিং করে প্রতিবেদন দাখিলের জন্যও সমাজ সেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া পাঁচজনের মধ্যে একজন ছেলে ও চারজন মেয়ে।
এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আসরে অংশ নিয়ে ফেরাত পথে রাজশাহী স্টেশন থেকে গ্রেপ্তার হন এক কোচসহ ১২ জন খেলোয়াড়। স্টেশনে পুলিশকে পেটানো ও তার স্ত্রীর স্বর্ণের চেন চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত ৮টার দিকে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। আদালত সাতজনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে সোমবার ১০টা পর্যন্ত অন্তবর্তি জামিন দেন।
কোচ বাদে গ্রেপ্তার ১১ খেলোয়াড়ের মধ্যে তিনজন ছেলে ও আটজন মেয়ে। তাদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের বেশি। আর পাঁচজনের বয়স ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। এই খেলোয়াড়েরা জুডো, কুস্তি, কারাতেসহ বিভিন্ন খেলা খেলেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
তাদের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া এ মামলা করেন। মামলায় তিনি তার স্বামীকে পেটানো ও তার গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ আনেন।
ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে আসার সময় এ ঘটনা ঘটে। ওই পুলিশ কনস্টেবল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর গ্রামে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
সব মন্তব্য
No Comments