ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় একমি ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল প্রমোশন অফিসারের (এমপিও) বেতন-ভাতা বন্ধ করে বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও চাকরিচ্যুত এমপিও রাজু আহমেদসহ বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।
ফারিয়ার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান তপন ও সাংগঠনিক সম্পাদক আকরামুল হক পান্না এবং চাকরিচ্যুত এমপিও রাজু আহমেদ।
এ সময় বক্তারা বলেন, গত দুই মাস আগে রাজু
একমি ফার্মাসিউটিক্যালসে এমপিও হিসেবে যোগ দেন। এরপর গত ১লা মার্চ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (আরএসএম) মাহবুবুর রহমান কোনো প্রকার নোটিশ ছাড়াই অনৈতকভাবে রাজুর বেতন-ভাতা বন্ধ করে তাকে চাকরিচ্যুত করেন। এর ফলে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে মানবেতর দিন কাটাচ্ছেন রাজু। আরএসএম মাহবুব'র এ অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে রাজুকে চাকুরিতে পুনর্বহাল করার দাবি জানান ফারিয়া নেতৃবৃন্দ।
তবে একমি ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, রাজুর বেতন-ভাতা বন্ধ করা হয়নি। তার চাকুরিও আছে।
বাবার অসুস্থতার কথা বলে রাজু তার নিজ জেলা রাজশাহীতে বদলি হতে চেয়েছেন। তাকে সেখানে বদলি করা হবে। সেখানে গিয়ে যোগদান করলেই বেতন-ভাতা পাবে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments