কামরুজ্জামান শাহীন,ভোলা: কোভিড-১৯,করোনা ভাইরাস সংক্রামন মোকাবেলায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলায় নৌ-বাহিনী ও বিজিবির টহল শুরু করেছেন।
শুক্রবার(২ জুলাই) কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকে ভোলা সদর সহ বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের সাথে নৌ-বাহিনী ও বিজিবির মাঠে নেমেছে।
লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ও শুক্রবার দ্বিতীয় দিনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৫ জনকে কারাদণ্ড ও ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে নৌ-বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় দুই দিনে ৫ জনকে কারাদণ্ড ও ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়ছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, জেলায় প্রতিটি থানা পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন। সরকারী কঠোর বিধি-নিষেধ অমান্যকারীদের কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না।
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০ টি মামলা দায়ের করা হয়েছ ...
সব মন্তব্য
No Comments