সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর প্রেসক্লাবের সবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত দুলাল হোসাইনের স্মরণে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত সাংবাদিক দুলাল হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক মুক্তআলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম নোবেল, সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে সাইমুম সিব্বির শোভন ও ছোট ছেলে সানজিদ সাব্বির শাকিল প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক দুলাল হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংবাদিক দুলাল হোসাইনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শোকসভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও সহযোগী সদস্য, সাংবাদিকবৃন্দসহ সাংবাদিক দুলাল হোসাইনের শোভাকাঙ্খীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments