ডেস্ক রিপোর্ট: ৫২ বছর ধরে বাংলাদেশ এবং দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে রাজনৈতিক দলগুলো এমন মন্তব্য করেছেন আলোচনা সভায় উপস্থিত বক্তারা। তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর গত ৫ আগস্ট নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু কতিপয় দূবৃত্ত আর সন্ত্রাসীরা নতুন করে সমাজে অন্যায়-অবিচার প্রতিষ্ঠা করছে। তাই ছাত্র-জনতা সহ সকলে ঐক্যবদ্ধভাবে এদেশ থেকে সামাজিক অন্যায়-অবিচার নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এখনই কাজ শুরু করতে হবে।
শনিবার বিকালে রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়ার ‘আমতলা শহীদ স্মৃতি মিলনায়তনে’ ছাত্র-জনতার ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ডেমরা-যাত্রাবাড়ীও কদমতলী থানাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জানতাকে সম্মননা ক্রেস্ট প্রদানের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পক্ষে তাদের পরিবারের সদস্য, আহত, কারাবন্ধি ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এদিন সভায় গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিলাগা ছাত্র, হাত-পায়ে গুলি লাগা আহত ছাত্রসহ শহীদ ছাত্রদের ঘটনা তুলে ধরে আলোচনা করা হয়। এদিকে সভায় শহীদ ছাত্রদের বাবা-মা ও আহত ছাত্রদের কান্নাভরা ঘটনা শুনে সকলে উপস্থিত সকলের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় কাউন্সিলর ইব্রাহিম খলিল বলেন, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ইবরাহিম খলিলের সভাপতিত্বে এবং মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচীব শরিফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, অ্যাডভোকেট মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিভিত্তিক সংগঠন বোঝাপড়ার সমন্বয়ক এম.এম শোয়াইবসহ ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকার শিক্ষক, শিক্ষার্থী, লেখক,সাংবাদিক, আইনজীবী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
সব মন্তব্য
No Comments