রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রায় ৭০ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী হয়েছেন। জানা গেছে, তিনি দুই উপজেলার সব কয়টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ৬৯ হাজার ৪২২ ভোট বেশী পেয়ে এগিয়ে রয়েছেন। বানারীপাড়া উপজেলার সব কটি কেন্দ্রে ধানের শীষ প্রতিক ৫৩ হাজার ৮৫০ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় ধানের শীষ প্রতিকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২১ হাজার ৭৩৭ ভোট বেশী পেয়েছেন। আপরদিকে উজিরপুর উপজেলার সব কটি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিক ৮৭ হাজার ৪৩০ ভোট ও জামাতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতিকে ৩৮হাজার ৬১৯ ভোট পেয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments