মহশীন আলী, রংপুর অফিস৯: ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলককে মারপিটের ঘটনায় আদালতে মামলা দায়েরের পর ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মে) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার এটিও নিশ্চিত করেছেন প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে সদর থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ, গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলার দোকান বরাদ্দ নিয়ে মেলা কমিটির সাথে যুবলীগের কয়েকজনের বাকবিতন্ডা হয়। পরে মেলা কমিটি পুলিশের সহায়তা চাইলে সেখানে সদর থানার ওসি কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত হন।
এ সময এক পর্যায়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলকের সাথে ওসি কামাল হোসেনের বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে পুলকের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া থেকে জানা যায়। ভিডিও থেকে আরো জানা যায়, পরে সেখান থেকে পুলককে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে পুলকের বর্রণনামতে জানা যায়, ওসি কামাল হোসেনসহ আরো কয়েকজন পুলিশ সদস্য মিলে থানা'র ভেতর তার চোখে কাপড় বেঁধে নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে জখম করে এবং এক হাত ভেঙে দেয়।
ঘটনার তিনদিন পর জামিন নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় পুলক।
এ ঘটনায় বুধবার (১০ মে) দুপুরে জেলা দায়রা আদালতে ওসি কামাল হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন পুলক। মামলার ২৪ ঘন্টা পার না হতেই ওসি কামালকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার জানায়, প্রশাসনিক কারনে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করা হলেও নির্যাতনের সময় থাকা পুলিশের বাকী সদস্যদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
ওসি কামাল হোসেনের প্রত্যাহারের বিষয়ে যুবলীগের এক নেতা বলেন, ওসি কামাল যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য। প্রত্যাহারই যেন তার সর্বশেষ শাস্তি না হয়।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments