পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করা হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারার অভিযোগে দায়ের করা মামলার বাদী বিএনপির কর্মী তাহাসেন আলী। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকল গ্রামে। মামলার এজাহারে বলা হয়েছে,২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়।
ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ওই কাজ করেন। মামলায় ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ২২ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments