ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৩৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১৫ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ১০ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৩২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৮৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৭ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৫৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি নবায়নযোগ্য জ্বালানি, হাইড্র ...
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক মুলতবি ঘোষণা করা হয়েছে। পরবর্তী বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ আবার শুরু কথা রয়েছে। গত ১২ মার্চ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ...
সব মন্তব্য
No Comments