ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ভাগ ।মূল সেতুর ২৯১৭টি রোডওয়ে স্লাব এর মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাব এরমধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আজ দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান।
তিনি আরও জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুইটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২৪৫০ মিটার দৈর্ঘের প্রথম টানেলটিউবের রিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২৪৫০ মিটার দৈর্ঘের দ্বিতীয় টানেলটিউবের ১৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে।প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।
এ সময় সেতু বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, বিভিন্ন প্রকল্পের পরিচালকগণসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments