রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ গ্রামে আর্থিক লেনদেনের জেরে বোন হনুফা আক্তারকে আপন ভাই মোস্তফা ধারালো দায়ের কোপে গলা কেটে ফেলেছে। শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনার সূত্রপাত। মোস্তাফা(৪০) মধ্যনগর উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে।হনুফার স্বামী রেনু মিয়া । তার শশুরবাড়ী পাশ্ববর্তী উপজেলা তাহিরপুর।
হনুফার কাছ থেকে তার বড় ভাই ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। বারবার টাকা ফেরত দেয়ার কথা বললোও সে তার বোনকে টাকা ফেরত দেয়নি। বরং হনুফাকে নানান হুমকি দামকি দেয় মোস্তফা।
প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর হনুফা ৭০ হাজার পাওনা টাকা চাইলে মোস্তফা উত্তেজিত হয়ে যায়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে তার স্ত্রী আলপনা ( ৩০) ও তার ছেলে আজিজুল (১৮) সহযোগিতায় ঘরের বারান্দায় হনুফাকে ফেলে দাড়ালো দা দিয়ে গলা কেটে ফেলে।
ঘটনার পরপরই মধ্যনগর থানা মধ্যনগর থানা পুলিশ আসামীকে আটক করে। ভিকটিমকে চিকিৎসার জন্য পাশ্ববর্তী কলমাকান্দা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, অভিযুক্ত ভাইকে দারালু দাও সহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়া দিন রয়েছে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments