স্টাফ রিপোর্টার: বিএনপির প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন এর যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবলীগের প্রতিটি নেতা-কর্মী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আত্মার আত্মীয়। প্রতিটি নেতা-কর্মীর প্রতি রয়েছে তার আলাদা দরদ। তাই যুবলীগের প্রতিটি নেতা-কর্মীর প্রতি যদি ইশরাকের মত কুলাঙ্গারা কটুক্তি করে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য রাজনৈতিক যাত্রা। দীর্ঘ এই পথপরিক্রমায় তিনি হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন যুবলীগ সাধারণ সম্পাদককে নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যের যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী ধিক্কার জানায়। তারা আরও বলেন, যুবলীগের কোন নেতা-কর্মীর ওপর আঘাত আসলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে কঠোর হস্তে দমন করা হবে। দেশবিরোধীরা আজ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজপথেই এসকল ষড়যন্ত্রের মোকাবিলা করবে যুবলীগ। বিএনপির নেতা-কর্মীরা যদি সাধারণ জনগণের ওপর হামলা করে তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ সর্বদা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দখলে থাকবে।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সর ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আই ...
স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এককক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোন মাস্টারমাইন্ড আমরা মানি না। এই কৃতিত্ব ...
সব মন্তব্য
No Comments