আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে দাঙ্গা চলাকালে আগুনে পুড়ে ৫২ আসামির প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ২৬ জন ।মঙ্গলবার দাঙ্গায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে বলে জাতীয় কারাগার সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের (ইনপেক) পরিচালক টিটো ক্যাস্টেলানোস বলেন, তুলুয়া নগরীর ওই কারাগারে পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে রাত দুইটার দিকে সেখানে দাঙ্গা বেধে যায়। এ সময় দাঙ্গায় যোগ দেওয়া আসামিরা আগুন ধরিয়ে দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভ্যালি ডেল কউকায় স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টিনা লেসমাস টুইটার বার্তায় বলেন, এ ঘটনায় ‘আমরা মোট ২৬ জনকে চিকিৎসা দিয়েছি এবং ৫২ জনের লাশ পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা একেবারের আশংকাজনক অবস্থায় লোকজনকে পেয়েছি। তাদের শরীর ব্যাপকভাবে পুড়ে গেছে।’
এর আগে ক্যাস্টেলানোস ‘দাঙ্গায়’ ৪৯ জনের মৃত্যুর এবং ৩০ জনের আহত হওয়ার কথা জানিয়েছিলেন। এদের মধ্যে ছয়জন কারারক্ষী ।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments