ডেস্ক রিপোর্ট: "আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নূতন সূর্যশিখা জ্বলবেই" এই স্লোগানকে ধারণ করে ৪২তম জাতীয় সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ৬ জুন, ২০২৪ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩.৩০ মিনিটে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।
জাতীয় সম্মেলন সামনে রেখে ছাত্র ইউনিয়নের সারাদেশের নেতাকর্মীরা কর্মতৎপরতার মধ্যে রয়েছে। সংগঠনের ৮৪টি সাংগঠনিক জেলার মধ্যে ইতিমধ্যেই ৪২তম জাতীয় সম্মেলন সামনে রেখে ৩০টি জেলায় সম্মেলন ও কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। জাতীয় সম্মেলনের পূর্বেই আরো ২২টি জেলায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
৬ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বাম প্রগতিশীল ছাত্রদের গত এক যুগের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
আসন্ন সম্মেলনে ছাত্র ইউনিয়নের দাবি সমূহ: একই ধারার বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালু করতে হবে, শিক্ষাখাতে জিডিপির ৮ শতাংশ বরাদ্দ দিতে হবে, শিক্ষা উপকরণের মূল্য কমাতে হবে, উচ্চশিক্ষাকে বাণিজ্যিকীকরণে ইউজিসির নতুন কৌশলপত্র বাতিল করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকের অনুপাত কমিয়ে ৩০:১ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান সৃষ্টির পথিকৃৎ এবং গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা দিতে হবে, কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে, সরকারি চাকুরির পরীক্ষায় আবেদন ফি বাতিল করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক গুণ-মান সম্পন্ন শিক্ষক নিয়োগে দলীয় ও স্বজনপ্রীতি পরিহার করে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে, যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষকদের সম্মানজনক বেতনের ব্যবস্থা করতে হবে,বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বাক-স্বাধীনতা হরণকারী সকল কালাকানুন বাতিল করতে হবে, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাতে হবে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments