রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ ট্রাকচাপায় মাওলানা আক্তার হোসেন (৪৫) নামের বরিশালের উজিরপুরের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আক্তার হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুগিরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। জানা গেছে, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মাওলানা আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজ সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে বিএনপি নেতা মাওলানা আক্তার হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments