আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ফতুমুন্সীর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
নিহতরা হচ্ছেন- জঙ্গলদী গ্রামের মৃত কালু খাঁর ছেলে লালু খাঁ (৫৭) ও মৃত নহর খাঁর ছেলে মোগর খাঁ (৬৫)।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত প্রায় সাড়ে পাঁচ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে জঙ্গলদী ফতু মুন্সির দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সেখানে কর্তব্যরত চিকিৎসক লালু খাঁকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে মোগর খাঁ মারা যায়।
নিহত লালু খাঁর জামাই দুলাল উদ্দিন বলেন, ওই জমির আরওআর, সিএস,বিআরএস রেকর্ড তাদের নামে। কিন্তু সুতারবাড়ির জামান মাস্টার, সুরুজ, কাইয়ুম, গোলাম রসুল, আনসার, আলম, ছামিদুল গংরা জোর করে জমি দখল করে রেখেছে।
নিহত লালু খাঁর নাতি মো. কফিল উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আজকেও তর্কাতর্কি করার এক পর্যায়ে সুতার বাড়ির লোকজন আমার নানাকে এককাইল্যা দিয়ে আঘাত করে মাইরা ফেলছে। আরও অনেকজনকে আহত করছে। আমি এই হত্যার বিচার চাই।
এলাকাবাসী কয়েকজন জানান, সুতারবাড়িরা প্রায় ৫.৬৮ একর জায়গা নিলামে পেয়েছে বলে দখল করে রাখলেও তারা জমির কোনো নিলামের কাগজ দেখাতে পারেনি। জমির আরওআর, বিআরএস খাঁ বাড়ির নামেই আছে।
এটা নিয়ে আদালতে মামলা চলছিল। হয়তো কিছুদিনের মধ্যে ফয়সালা হয়ে যেতো। কিন্তু এর আগেই দুটি প্রাণ ঝড়ে গেল।
এদিকে দুইজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই এলাকার লোকজন অপরপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাট চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন সদর হাসপাতালে মারা গেছেন, আরেকজন ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
সব মন্তব্য
No Comments