মাহবুবুল আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ১ জন আহত হয়েছে।
সোমবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং এক অটোরিকশা যাত্রী মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অটোরিকশা চালক নজরুল ইসলাম(৫০) এর বাড়ি উল্লাপাড়া উপজেলার শাজাহানপুর গ্রামে। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অটোরিকশা যাত্রী উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
সব মন্তব্য
No Comments