ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জমান তালুকদার বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন পরিবারসমূহকে জমি ও ঘর প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নজিরবিহীন উদ্যোগে। অত্র প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অসংখ্য অসহায় পরিবারের। তিনি আরও রলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত। অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ আজ অনেক দেশকে ছাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতু তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি সকলকে একযোগে সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার আহবান জানান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলতলা উপজেলার নাউদাড়ি গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প- ২ এর নির্মানাধীন ৭৭ টি ঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি গ্রামের রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা থানা, দামোদর ইউনিয়ন পরিষদ ও তহশীল অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments