পবিত্র ঈদে মিলাবুন্নবী আজ

প্রকাশ : 15 Sep 2024
পবিত্র ঈদে মিলাবুন্নবী আজ

ডেস্ক রিপোর্ট: আজ সোমবার ১২ ররবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। ৫৭০ খ্রী: এই দিনে শেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা:) আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্ম গ্রহণ করেছিল।

এক সময় গোটা আবর জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে।আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা ।এই সময়কে বলা অইয়ামে জাহেলিয়াতের যুগ।তখন মানবকুলকে আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা:) প্রেরণ করেন । পঁচিশ বয়সে মহানবী মুহাম্মদ (সা:) বিবি খাদিজা নামে এক ধর্ণাঢ্য মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে নব্যুয়ত প্রাপ্ত হন।আল্লাহতালার নৈকট্য লাভ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায় বিভিন্ন কর্মসুচি  পালন করেন।

ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেছেন।আজ সরকারি ছুটি।এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।


সম্পর্কিত খবর

;