স্টাফ রিপোর্টার: এমপিও ভুক্ত শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদ। তিনি বলেন ,গত ২০২৪-২০২৫ অর্থ বছরে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দের করা হয়েছিল, যা জাতীয় বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫-২০% বা জিডিপির ৪-৬% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম। যার নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তাছাড়া গত অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা, যা জিডিপি’র ১ দশমিক ৬৯ শতাংশ।
ইউনেস্কোর পরামর্শের আলোকে তিনি আরো বলেন, একটি দেশের শিক্ষাখাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ দেয়া। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত ২ শতাংশ বরাদ্দ রাখেনি কোন সরকার। এদিকে বেসরকারি শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান,মাদরাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান,অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন,ঘঞজঈঅ মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক,সুপার, সহ সুপার নিয়োগ প্রদান,মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদানে দাবি জানান তারা।
সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, মোহাম্মদ আলী,আব্দুল হাই,ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো: এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, আরমান শাহজাদা, রিপনখন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments