স্টাফ রিপোটার : জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, যারা পল্লীবন্ধুকে ছেড়ে অন্য দলের নমিনেশনের জন্য লাইন ধরেছিলেন, তাদের মুখে আমাদের সমালোচনা মানায় না। মতপার্থক্যের কারণে হয়তো অনেকে আলাদা জাতীয় পার্টি করেছিলেন, কিন্তু বিএনপি'র টিকেট কিনতে যারা লবিং করেছেন, তারা কি করে অন্যের সমালোচনা করেন?
৪ সেপ্টেম্বর রোববার বিকেলে রাজধানীর বারিধায় ভেনচুরা ভেরুনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে গোলাম মসীহকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র(মালেক রতন-গোফরান) সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি এমএ গোফরান।
এসময় গোলাম মসীহ আরো বলেন, দেশের মানুষ বিশ্ব সংকটেও অন্য যে কোনো দেশের তুলনায় ভাল আছেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সব নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে।
এতে আরো উপস্থিত ছিলেন সদ্য দলে ফিরে আসা ২০ দলীয় জোটের শীর্ষনেতা কাজী জাফর আহমদের জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, জাপার সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
সব মন্তব্য
No Comments