আজ থেকে কার্যকর
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস শনিবার, ৬ জুন ২০২৬ থেকে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯,৬৬৫ টাকা। সেই হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২,২৯,৩৭২ টাকা। আগের দামের তুলনায় ভরিতে কমেছে প্রায় ১০,৪৯৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮,৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরি হিসেবে দাম দাঁড়ায় ২,১৮,৯৩৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬,০৯০ টাকা, ভরিতে ১,৮৭,৬৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩,১০৫ টাকা, ভরিতে ১,৫২,৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপালংকারের দাম ৪৫০ টাকা, ভরিতে ৫,২৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪২৫ টাকা, ভরিতে ৪,৯৫৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬৫ টাকা, ভরিতে ৪,২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ২৭৫ টাকা, ভরিতে ৩,২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। স্বর্ণালংকার ও রৌপালংকার বিক্রির সময় ক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments