মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়াড়িদের শুক্রবার (১২ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এসআই গোলাম মোন্তাছীর মারুফ এর নেতৃতে একদল পুলিশ উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী সাকিনস্থ জনৈক টিপু মাতুব্বর এর কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে মোঃ রাজু আহমেদ(২৮), রমজান সরদার(৩৫), মুন্নু শেখ(৪৮), ওমর শেখ(৩৫), বেলায়েত শেখ(৩৮), মোঃ মিজান(৪০), হেমায়েত মাতুব্বর(৪৬), লালন শেখ (২৮), আবুল হোসেন(৫৫), মোস্তফা বেপারী(৪৮), সর্ব জেলা- ফরিদপুর ,টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় এদের গ্রেফতার করা হয়। আসামীদের কাছ থেকে বিভিন্ন রংয়ের দুই সেট তাস ও ১০,৫৭০/- (দশ হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাহাদেরকে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে প্রসিকিউশন দাখিল করা সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments