জাবি প্রতিনিধি: জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হাল্ট প্রাইজ ২০২৪-২৫ আসর শেষ হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে টিম কানামাছি এবং প্রথম রানার-আপ হয়েছে টিম হাইড্রোকার্বন এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে টিম ক্লাইম্বার্স এন্ড কো:।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
১৫০টির বেশি দল নিয়ে তিন রাউন্ডে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে ১৫টি দল দ্বিতীয় স্তরে উত্তীর্ণ হয়। তাদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর শীর্ষ ৬টি দল গ্র্যান্ড ফাইনালে পৌঁছায়।
প্রতিযোগিতায় দলগুলি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক মডেল, সামাজিক প্রভাব কৌশল এবং বাস্তব জীবনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান দিয়ে বিচারকদের মনোযোগ আকর্ষণ করে।
এবারের আসরে মোট ৩০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। বিজয়ী দল অন্য বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের প্রস্তাবনা জাতীয় স্তরে নিয়ে যাবে, যেখানে তারা অর্থায়ন ও বৈশ্বিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা চালাবে।
সংশ্লিষ্টরা জানান, সামাজিক উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য সুপরিচিত এই প্রতিযোগিতাটি, এবছর রেকর্ড পরিমাণের অংশগ্রহণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। গ্র্যান্ড ফাইনালটি ছিল একেবারে চমকপ্রদ, যেখানে শীর্ষ ৬টি দল তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে, যার লক্ষ্য ছিল গভীর সামাজিক সমস্যাগুলোর সমাধান করা। সম্মানিত বিচারকরা প্রতিটি ধারণার বাস্তবতা এবং প্রভাব নিয়ে চিন্তা-ভাবনাপূর্ণ আলোচনা করেন।
হাল্ট প্রাইজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর ইফরাত আমিন অক্ষর বলেন, এই অনুষ্ঠানের সাফল্যের পিছনে স্বেচ্ছাসেবী, বিচারক, আয়োজক সবার অবদান রয়েছে। প্রতিযোগিদের সাহসী চিন্তা এবং পরিবর্তনের নেতৃত্ব ভাবনা সকলের জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিযোগিতায় ফ্যাকাল্টি সদস্য, মেন্টর এবং সম্মানিত অতিথিরা অনুষ্ঠানের বিজয়ী এবং অংশগ্রহণকারীদের উদ্ভাবনী ধারণার ভূয়সী প্রশংসা করে আয়োজনকে সাফল্যমন্ডিত করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments