জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইকিউএসি'র আয়োজনে Teachers Induction Program on Tools for Quality Improvement শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার ১৮ ই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ কর্মশালা শুরু হয়। কর্মশালাটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান জ্ঞান ভিত্তিক সমাজে মানসম্মত শিক্ষা ছাড়া আমরা পিছিয়ে পড়বো। এ জন্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নীতি প্রণয়ণ ও নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন, পরিমিতবোধ এবং পরিশীলিত আচার-আচরণে একজন শিক্ষক আদর্শ হয়ে গড়ে উঠবেন। উপাচার্য শিক্ষা-গবেষণার পাশাপাশি নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা এবং আচার-আচরণে শিক্ষককে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ অংশ গ্রহণ করছেন।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments