কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। শনিবার সকাল থেকে দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রবিবার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করতে পারে বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। পর দিন শুক্রবার সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করে ওইদিন রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড সেডিং অনেকটা কমে যাবে। এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments