বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করোনায় কর্মহীন যুবদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, বেকার যুবকদের ডাটাবেজ তৈরী করে কর্মসংস্থান অথবা বেকার ভাতা প্রদান, বেসরকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত ১৫% আয়কর প্রত্যাহারের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) এর যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টা জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধন-সমাবেশ ও নগরীরর রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী। বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোঃ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, প্রকৌশলী হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) আহসান হাবিব শামীম, সহ-সভাপতি মাসুদ আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আজিজ জনি, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড মোঃ সেলিম, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফঁসি প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তি ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) তাদের মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে। সংগঠনটি দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি ‘অশুভ সংকেত’ হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ...
স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে। একই ...
সব মন্তব্য
No Comments