ঠাকুরগাঁও থেকে বেলাল হোসেন: ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসের ভিতর থেকে ১শ বোতল ফেনসিডিলসহ দুলাল হাসান (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।
গ্রেফতারকৃত দুলাল হাসান বালিায়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহিনুরে ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দুলাল হাসান (১৬) নামের একজন কিশোর একটি যাত্রীবাহী বাসে করে ঠাকুরগাঁও থেকে নারায়ণগঞ্জের দিকে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। পরে সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ী বাজার এলাকায় সেই বাসটি আটকিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, সেই সাথে তাকে আটক করা হয়।
ওসি ফিরোজ ওয়াহিদ আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
সব মন্তব্য
No Comments