রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: দেশের নির্বাচনী ইতিহাসে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা যেখানে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে চির শত্রুতার সৃষ্টি করে একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন সেখানে বরিশালের বানারীপাড়ায় ইউপি নির্বাচনে দু’ প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী একে অপরকে ভোট দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী সুধীর রায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ রহমানের মোরগ প্রতীকে এবং আ. রহমান প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুধীর রায়ের আপেল প্রতীকে ভোট দেন। তারা একত্রে গলা ধরাধরি করে কেন্দ্রে প্রবেশ করে প্রকাশ্যে একে অপরকে ভোট দেন। এছাড়া দুপুরে তারা একত্রে বসে খাবার খান এবং ভোট গ্রহণের পুরোটা সময় তারা স্কুল মাঠে পাশাপাশি চেয়ারে বসে ভোটারদের ইশারায় আকৃষ্ট করার চেষ্টা করেন। তাদের উদারতার এ বিষয়টি ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলে। দুুজনই তাদের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু বেলা শেষে ভোট গননার পরে প্রতিদ্বন্দ্বি আ. রহমানের চেয়ে ১০৬ ভোট বেশী পেয়ে সুধীর রায় দ্বিতীয় বারের মতন বিজয়ের হাসি হাসেন।
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০ টি মামলা দায়ের করা হয়েছ ...
সব মন্তব্য
No Comments