ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ১০ টায় (৯ ডিসেম্বর ) রাজধানী ঢাকার দুইটি কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসের ১৫৪ টি হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে বেলা ১১ টা ৩০ মিনিটে শেষ হয় । এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১৪ শত ৭ টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১শত ৭৪জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ পরির্দশন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় বিগত বছরের তুলনায় উপস্থিত ছিল সন্তোষজনক।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments