স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকেট বিক্রির তথ্য জানিয়েছেন।
গত ৩ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চ টিকেট বিক্রি হয় ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হচ্ছে আজ ৫ মার্চ, ৬ মার্চের টিকেট বিক্রি হয় ১৬ মার্চ, ৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকেট, ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকেট ও ৯ মার্চ টিকেট বিক্রি হবে ১৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এদিকে ফিরতি ট্রেনের টিকেট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকেট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকেট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments