আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার ও প্লেসের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম।
প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
আলোচনা অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য উল্লেখ করে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আজ ১২ ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, নবী করীম হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্মদিন।
আইয়ামে জাহেলিয়ার অন্ধকার যুগ থেকে তিনি (সাঃ) মানুষকে কল্যাণের পথে, শান্তির পথে এনেছিলেন। আর এই কাজটি করার জন্য তাঁকে (সাঃ) নিজ গোত্রের লোক দ্বারা অসহনীয় অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়। এক পর্যায়ে তিনি (সাঃ) মক্কা থেকে মদিনায় হিযরত করেন।শেরপুর জেলার উপজেলা পর্যায়েও আহালে সুন্নাতুল জামায়াত ও ইসলামি ছাত্র সেনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী আই র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments