স্টাফ রিপোর্টার: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার অগ্রযাত্রায় জ্ঞান অন্যতম চালিকাশক্তি। এই জ্ঞান অর্জন, বিকাশ ও প্রসারের অন্যতম মাধ্যম হলো গবেষণা। গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা।
আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে ইসলামী বইমেলা প্রাঙ্গণে প্রফেসর ড. আহমদ আলী রচিত 'আধুনিক চিন্তাধারা ও মতবাদ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, গবেষণাধর্মী গ্রন্থ রচনার মাধ্যমে লেখক অনুসন্ধানের ফলাফল, নিজের উপলব্ধি ও চিন্তাধারাকে প্রকাশ করেন। এর মাধ্যমে জ্ঞানের নতুন দিক উন্মোচিত হয়, জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই গবেষণালব্ধ গ্রন্থ নিছক কোনো বই নয়; এটি এক অর্থে যুগের দর্পণ ও ভবিষ্যতের আলোকবর্তিকা। তিনি আরো বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা ও বিদ্যমান জ্ঞানের পরিধিকে সম্প্রসারিত করা। গবেষণাধর্মী গ্রন্থের মাধ্যমে সেই নতুন জ্ঞানকে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের চিন্তাকে বিকশিত করতে পারে এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান খুঁজে পায়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান । এতে অন্যান্যের মধ্যে বইটির রচয়িতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর শাখার উদ্যোগে ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে কেন ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিরোধ যুদ্ধের অন্যতম সৈনিক অধ্যাপক লৎফর রহমান স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় অধ্যাপক লৎফর রহমানের ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান Holy Cross School and College Rajshahi-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লোকজ সংস্কৃতি ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) নববর্ষউপলক্ষ্যে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থে ...
সব মন্তব্য
No Comments